কামারখন্দে ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২

আপডেট : ০৬ জুলাই ২০১৯, ১০:০৮

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নলকায় ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। তাদের সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নলকায় এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: বাংলাদেশ দল দেশে ফিরবে রবিবার বিকেলে

নিহতদের তাৎক্ষণিকভাবে পরিচয় জানাতে পারেনি পুলিশ। আহতদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে । এরা হলেন, শরিয়তপুর জেলার বকতারকান্দা গ্রামের লতি কাজির ছেলে ফয়সাল (৩০) ও পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ গ্রাসোম আব্দুল লতিফেরে ছেলে সুরমান (২২)।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম জানান, রাজশাহী থেকে একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। ট্রাকটি নলকা এলাকায় পৌছলে একটি কাভার্ডভ্যান ওভারটেক করতে গিয়ে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হন ৩ জন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে হতাহতদের উদ্ধার করে।

ইত্তেফাক/এমআরএম