শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে জাল দলিল করে পাঁচ কেটি কোটি টাকার সম্পত্তি জবর দখলের অভিযোগ উঠেছে যুবদল নেতা আশিফ সরকারের বিরুদ্ধে। এতে প্রতিবাদ করায় জমির মালিককে প্রাণনাশের হুমকি দিয়েছে প্রতিপক্ষ।
বুধবার (২৪ এপ্রিল) বিকালে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন ভুক্তভোগী ইকবাল শরীফ। অভিযুক্ত যুবদল নেতা সখিপুর থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক।
সম্পত্তি উদ্ধার ও জাল দলিলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শরীয়তপুর চিফ জুডিশিয়াল আদালতে মামলা করেছেন বলে জানান তিনি। মামলাটি সখিপুর থানায় তদন্তাধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ওসি মাসুদুর রহমান।
সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে ভুক্তভোগী ইকবাল শরীফ উল্লেখ করেন, শরীয়তপুরের সখিপুর থানা হাজী নয়ন শরীফ সরকারকান্দি গ্রামের মৃত মনসুর আহমেদ সরকারের ছেলে দুর্নীতি ও মাদকের দায়ে জেল খেটে আসা আশিফ সরকার সখিপুর থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হওয়ার সুবাদে আমার পৈত্রিক সম্পত্তি ৯০ নম্বর চর সখিপুর ১৫ শতাংশ সম্প্রতি সেটি বিক্রি করতে আগ্রহ প্রকাশ করলে যুবদল নেতা আশিফ সম্পত্তি তার নিজের নামে দাবি করে জমির ভুয়া কাগজপত্র তৈরি করে জমি দখলসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। এ বিষয়ে পারদর্শী হওয়ায় তারা নির্যাতন চালিয়ে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, তাদের এই অন্যায়ের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে সাহস পায় না আর যদিও কেউ করে তাহলে তাদের উপর হামলা ও মামলা দিয়ে হয়রানি করা হয়।
সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সখীপুর থানার ওসি মাসুদুর রহমান বলেন, আদালত থেকে একটি জাল-জালিয়াতির মামলার তদন্ত আমাদের থানায় পাঠিয়েছে। আমাদের তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষ না হলে কোনো মন্তব্য করা ঠিক হবে না।

