কিশোরগঞ্জে ৩০ কেজি গাঁজা-প্রাইভেট কারসহ আটক ২

আপডেট : ০৬ জুলাই ২০১৯, ১৩:১৯

কিশোরগঞ্জে ত্রিশ কেজি গাঁজা ও একটি প্রাইভেট কারসহ দুই মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে  কিশোরগঞ্জ সদর উপজেলার কাটাবাড়িয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, ঢাকার ডেমরা থানার খুলশি এলাকার আবেদ আলী মোল্লার ছেলে মো. রুবেল (২৮) ও সিলেটের খড়পাড়া-মীরবাজার এলাকার মৃত লোকমানের ছেলে মোহররম আলী(২৭)।

আরও পড়ুন: তালায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষিকা নিহত

পুলিশ জানায়, শুক্রবার রাতে কিশোরগঞ্জ-ময়মনসিংহ সড়কে কিশোরগঞ্জ সদর উপজেলার কাটাবাড়িয়া নামক স্থানে টহল পুলিশ একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-২১০১) দেখে চ্যালেঞ্জ এবং পরে গাড়িটিকে আটক করে। পরে পুলিশ গাড়ির ভেতর থেকে আটটি বড় গাঁজার প্যাকেট  উদ্ধার করে। আটকরা ভৈরব থেকে গাঁজা নিয়ে ময়মনিসংহ যাচ্ছিল। এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ইত্তেফাক/এমআরএম