আজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোতে ক্লাস শুরু হচ্ছে

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ০০:৪৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজে রোববার (২৮ এপ্রিল) থেকে ক্লাস যথারীতি চলবে।

শনিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমানের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল রবিবার (২৮ এপ্রিল) থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ক্লাস যথারীতি চলবে।

উল্লেখ্য, তীব্র তাপপ্রবাহের কারণে গত ২০ এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সারা দেশের কলেজগুলোতে ক্লাস বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।

ইত্তেফাক/এমএএম