কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভটভটি চাপায় ফিকুল ইসলাম রাকিব (১৮) নামে এক কলেজছাত্র মারা গেছেন। শনিবার দুপুর ১২টায় এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, দুপুরে রায়গঞ্জ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ওই ছাত্র কলেজ থেকে বের হয়ে নাগেশ্বরী-ভূরুঙ্গামারী সড়কে সাইকেলে বাড়ি ফিরছিলেন। অপরদিকে ভূরুঙ্গামারী থেকে নাগেশ্বরীর দিকে আসছিল একটি গরু বোঝাই ও একটি ধান বোঝাই ভটভটি। ভটভটি দুইটি একে অপরকে পাশ কাটাতে গিয়ে রাস্তার পাশ দিয়ে যাওয়া সাইকেল আরোহী রাকিবকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় মৃতের চাচা ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আখের আলী বাদী হয়ে অজ্ঞাত আসামি উল্লেখ করে নাগেশ্বরী থানায় একটি মামলা দায়ের করেন।
নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবির এর সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/জেডএইচ
