ঢাকা স্কুল অব ইকনোমিকস- এ ইদ পুনর্মিলনী ও বাংলা বর্ষবরণ উৎসব উদযাপিত হয়েছে। (২৭ এপ্রিল) শনিবার প্রতিষ্ঠানটির অডিটরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ঢাকা স্কুল অব ইকনোমিক্সের পরিচালক ড. জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ, উন্নয়ন চিন্তাবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ।
সভাপতির বক্তব্যে ঢাকা স্কুল অব ইকনোমিকসের পরিচালক ড. জাহাঙ্গীর আলম বলেন, দেশে সংস্কৃতি চর্চা বাড়াতে হবে। দেশের ঐতিহ্যকে আঁকড়ে ধরে রাখতে হবে। গ্রামের সংস্কৃতি কে বজায় রেখে উন্নয়ন করতে হবে। পয়লা বৈশাখের সামাজিক এবং অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরেন তিনি।
ঢাকা স্কুল অব ইকনোমিকসের চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জমান আহমদ বলেন , জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পহেলা বৈশাখের বহুমাত্রিকতা ছড়িয়ে দিতে হবে। সর্বজনীনতাকে ধারণ করে সবাইকে কে কাজ করার আহ্বান জানান তিনি।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সম্মানিত ফ্যাকাল্টিবৃন্দ এবং কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
