পিরোজপুরে জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের তারিখ ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। আগামী ১৮ মে (শনিবার) এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
গত ২৫ মার্চ যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সম্মেলনের এ তারিখ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে পিরোজপুর জেলা যুবলীগের ত্রি-বার্ষিক এ সম্মেলনের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন নিখিল।
যুবলীগের পিরোজপুর জেলা শাখাকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ সম্মেলনের এ তারিখ নির্ধারণ করেছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
