ওয়ালটন বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ কুইজের ড্র অনুষ্ঠিত

আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ১৮:২৫

গত বছর ভারতে অনুষ্ঠিত ২০২৩ বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষ্যে দৈনিক ইত্তেফাক আয়োজিত ওয়ালটন বিশ্বকাপ ক্রিকেট কুইজের প্রথম ও দ্বিতীয় পর্বের ড্র গতকাল বিকালে কাওরান বাজারস্থ ইত্তেফাক অফিসের ভবনে মজিদা বেগম মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে ৯ জন সৌভাগ্যবান এবং দ্বিতীয় পর্বে ৯ জন সৌভাগ্যবান পুরস্কার পেয়েছেন। 

বিজয়ীদের যথাসময়ে আমন্ত্রণ জানিয়ে পুরস্কার তুলে দেওয়া হবে। ড্র অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশনসের কার্যনির্বাহী পরিচালক মুহিবুল আহসান, বিশেষ অতিথি ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সিনিয়র ডেপুটি ডিরেক্টর আব্দুল্লাহ আল মামুন, একই প্রতিষ্ঠানের এডিশনাল অপারেটিভ ডিরেক্টর অগাস্টিন সুজন বাড়ই। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইত্তেফাকের বিজ্ঞাপন ম্যানেজার আমিনুল ইসলাম, চিফ অ্যাকাউন্টস অফিসার গোলাম আকতার হোসেন, ব্যবস্থাপক (প্রশাসন) আব্দুল মান্নান হাওলাদার, সার্কুলেশন ম্যানেজার আলী আমজাদ মারুফ প্রমুখ।

 

ইত্তেফাক/জেডএইচ