উপজেলা নির্বাচনে প্রার্থী হতে ইউপি চেয়ারম্যান থেকে পদত্যাগ 

আপডেট : ০১ মে ২০২৪, ০৯:৩৩

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ ছাড়লেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বটতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক এমএ মান্নান চৌধুরী।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমনের কাছে পদত্যাগ পত্র জমা দেন তিনি।

এর আগে অধ্যাপক এমএ মান্নান চৌধুরী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় নির্বাচনে অংশ নিতে তিনি পদত্যাগ করেছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। 

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমনের জানান, মঙ্গলবার বিকেলে বটতলী ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক এমএ মান্নান চৌধুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এই ব্যাপারে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য পদত্যাগ পত্রটি চট্টগ্রাম জেলা প্রশাসক মহোদয়ের কাছে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/এসজেড