ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার সকাল ১০টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে ওই কর্মসূচি পালন করা হয়।
জানা যায়, শুক্রবার (৫ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাজ্জাত প্রান্ত সাইকেলে করে ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় বহিরাগতদের বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় তার ডান পায়ের হাঁটুর উপরের হাড় ভেঙ্গে যায় এবং বাম হাতের হাড়ে ফাটল ধরে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ওই ঘটনার ক্যাম্পাসে নিরাপত্তার দাবিতে সাধারণ শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হয়ে আন্দোলন করে। এ সময় তারা বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকে।
আরও পড়ুন: ‘নির্বাচন আসে যায়, আমাগোরে বাধ হয়না’
শিক্ষার্থীরা বলেন, প্রতিনিয়তই বহিরাগতদের বেপরোয়া মোটরসাইকেলে সাধারণ শিক্ষার্থীরা আহত হচ্ছেন। সংরক্ষিত ক্যাম্পাসে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান উপস্থিত হয়ে দাবি গুলো বাস্তবায়নের আশ্বাস দেন।
ইত্তেফাক/অনি
