ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাবের চেয়ারম্যান নির্বাচিত হাসিবুর রহমান মানিক

আপডেট : ০৬ জুলাই ২০১৯, ১৯:১৫

ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাবের চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান মানিককে।

১ মে ক্লাবের কার্যনির্বাহী কমিটির সভায় ঢাকা মেট্রোপলিটন প্রথম বিভাগ ক্রিকেট লীগে ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাবের ক্রিকেট দলকে সুচারু ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য তাকে চেয়ারম্যান করা হয়।

শনিবার এক চিঠিতে ক্লাবের সাধারণ সম্পাদক মো. সেলিম জানিয়েছেন, ক্লাবকে আরো এক ধাপ এগিয়ে নিতে হাসিবুর রহমান মানিকের আন্তরিক সহযোগিতা ও পরামর্শ উৎসাহিত করবে।

ক্লাবের চেয়ারম্যান মনোনীত করায় কার্যনির্বাহী কমিটির সকল সদস্যদেরকে ধন্যবাদ জানিয়েছেন হাসিবুর রহমান মানিক। 

ইত্তেফাক/জেডএইচ