স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, 'শহরের সকল সুযোগ সুবিধা গ্রামের মানুষ যাতে পেতে পারে, সে লক্ষ্যে সরকার কাজ করছে।' শনিবার বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর আইসিটি সেন্টারে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, 'গ্রামে শিক্ষা, চিকিৎসা, শপিং মলের সকল সুযোগের সৃষ্টি হবে। সৃষ্টি হবে মানুষের কর্মসংস্থান। আগামীতে দেশের গ্রামকে শহরে পরিণত করতে জমির আইল না রেখে সমবায়ী ভিত্তিতে চাষাবাদ করতে হবে।'
আরও পড়ুন: ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেল জয়পুরের ‘পিংক সিটি’
অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য মো. হাবিবর রহমান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. কামাল উদ্দিন তালুকদার, পল্লী উন্নয়ন একাডেমী বগুড়ার মহাপরিচালক মো. আমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
ইত্তেফাক/জেডএইচডি
