স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি বলেছেন, বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষি। শেখ হাসিনার নেতৃত্বে কৃষকের উন্নয়নে বাস্তবায়িত হচ্ছে বিভিন্ন কর্মসূচি। বর্তমান সরকার বাংলাদেশের প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
মন্ত্রী শনিবার পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়া পরিদর্শনকালে এসব কথা বলেন।
এ সময় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, স্থানীয় সংসদ সদস্য মো. হাবিবর রহমান, বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান মজনু, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. কামাল উদ্দিন তালুকদার, পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া’র মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আমিনুল ইসলাম এবং আরডিএ’র অনুষদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ব্রিজ থেকে ফেলে দেওয়া সেই শিশুর লাশ উদ্ধার, সৎমা জেলে
অতিথিবৃন্দ আরডিএ’র প্রদর্শনী খামারের বিভিন্ন ইউনিট পরিদর্শন করে আইটি সেন্টারের সামনে বৃক্ষরোপণ করেন। পরে আরডিএ, বগুড়া’র আইটি সেন্টারে ‘আমার গ্রাম আমার শহর’ বিষয়ক গবেষণা কার্যক্রমের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
একাডেমীর মহাপরিচালক গবেষণায় অন্তর্ভুক্ত ১৭টি বিষয়ে পর্যালোচনার প্রতিবেদন উপস্থাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. সাইফুর রহমান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খলিলুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ আরডিএ, বগুড়া’র কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
ইত্তেফাক/অনি
