দিনাজপুরের বড় পুকুরিয়া কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এই জামে মসজিদটি। কয়লা উত্তোলনের ফলে মাটি দেবে যাওয়ায় মসজিদটিতে দেখা দিয়েছে ফাটল যার ফলে দশ বছর ধরে আজান ও নামাজ আদায় হয় না মসজিদটিতে। বর্ষা মৌসুমে চারদিকে থই থই পানি উঁকি দেয় মসজিদটিতে। ছবিগুলো রোববার (৫ মে) তোলা। ছবি: ফোকাস বাংলা
