সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন পথচারী নিহত

আপডেট : ০৫ মে ২০২৪, ২২:২৮

মাদারীপুরে গাড়ির ধাক্কায় অজ্ঞাতনামা এক পথচারী (২৯) গুরুত্বর আহত হওয়ার পর নিহত হয়েছেন। শনিবার (৪ মে) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে ডাসার থানাধীন ঈসাবেলা পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, স্থানীয়রা এক আহত ব্যক্তিকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। খবর পেয়ে মোস্তফাপুর হাইওয়ে ক্যাম্পের সদস্যরা উন্নত চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসে। রোববার দুপুরে কর্তব্যরত চিকিৎসক ঐ অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু ঘোষণা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুর্ঘটনায় অজ্ঞাতনামা মৃত্যু ব্যক্তির পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।

মোস্তফাপুর হাইওয়ে পুলিশ পরিদর্শক মারুফ রহমান বলেন, অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত আছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/পিও