বরেন্দ্র অঞ্চল জুড়ে চলছে এখন ধান কাটা ও মাড়াই এবং সাফসুতরার কাজ। ভোর থেকে শুরু হয়ে যায় ধান কাটা। প্রচণ্ড রোদ ও খরা তাপের মধ্যে মাথল মাথায় দিয়ে আদিবাসী কৃষক কৃষাণীরা ধান কাটতে ব্যস্ত সময় পাড় করছেন। ছবিগুলো আজ রাজশাহী গোদাগাড়ী উপজেলার বসন্তপুর গ্রাম থেকে তোলা। ছবি: আজাহার উদ্দিন
