বাংলাদেশের সংগীতপ্রেমিদের জন্যে এ বছরের সবচেয়ে বড় চমক থাকছে এডভেন্টর কমিউনিকেশন্সের সানসিল্ক প্রেজেন্টস ‘রক অ্যান্ড রিদম ৪.০; রেজারেকশন অব ব্ল্যাক’ কনসার্ট। এডভেন্টর কমিউনিকেশন্স বাংলাদেশের সংগীতপ্রেমিদের কথা চিন্তা করে অসাধারণ লাইন আপে সাজিয়েছে তাদের এই কনসার্ট। বর্নিল কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে শুক্রবার (১০ মে)।
এডভেন্টর কমিউনিকেশন্স দীর্ঘসময় ধরে বাংলাদেশি ও বিদেশি আর্টিস্টদের নিয়ে কাজ করছে। তাদের আগের সবকয়টি কনসার্ট বাংলাদেশের শ্রোতাদের মুগ্ধ করেছে। তারা আগে রক এন্ড রিদম ১.০, রক অ্যান্ড রিদম ২.০; পপাই লাইভ ইন ঢাকা, আনুভ জেইন লাইভ ইন ঢাকা, রক অ্যান্ড রিদম ৩.০, দার্শান রাভাল লাইভ ইন ঢাকা, ইত্যাদি কনসার্ট আয়োজন করেছে।
'রক অ্যান্ড রিদম ৪.০' একটি অন্যরকম মিউজিক ইভেন্ট সংগীতের শক্তিতে সবাই একত্রিত হবে। এই কনসার্টের মূল আকর্ষণ ব্ল্যাক, তারা প্রায় দুই দশক পর তাদের পুরাতন লাইনআপে পারফর্ম করবেন। বাংলাদেশের দর্শকরা প্রায় দুই দশক ধরে অপেক্ষা করছিল তাদের একটি লাইভ কনসার্টের জন্যে। বাংলাদেশের বিখ্যাত ব্যান্ড সংগীতশিল্পী অনি হাসানও প্রায় এগারো বছর পর বাংলাদেশে এই কনসার্টে লাইভ পারফর্ম করবে।
এছাড়াও বিখ্যাত ব্যান্ড রিকল প্রথমবারের মতো বাংলাদেশে পারফর্ম করবে এই কনসার্টে। আরো বড় আকর্ষণ হিসেবে এই কনসার্টে থাকবে 'পপাই বাংলাদেশ', ক্রিপটিক ফেইট, ওল্ড স্কুল, এবং ফারুক ভাই প্রজেক্ট। দর্শকেরা প্রবল আগ্রহে অপেক্ষায় আছে এই কনসার্টে যোগ দেওয়ার লক্ষ্যে।
ইভেন্টটি অনুষ্ঠিত হবে ঢাকার অন্যতম বড় মিউজিক্যাল ভেন্যু আইসিসিবি এক্সপো জোনে। আয়োজকদের ভাষ্যমতে এই কনসার্টটিতে দর্শকরা এক অন্যরকম অভিজ্ঞতা পাবে।
কন্সার্টটির অতি জনপ্রিয়তার কারনে আশংকা করা যাচ্ছে খুবই তাড়াতাড়ি এই কনসার্টের টিকিট শেষ হয়ে যাবে। তাই আজই টিকিট সংগ্রহ করুন https://tickify.live/events/rnr4/ এই লিংক থেকে। বিস্তারিত তথ্যের জন্যে ভিজিট করুন Adventor Communications এর অফিসিয়াল ফেইসবুক পেইজে।

