দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া সারা দেশের বিভিন্ন হাসপাতালে আরও ২২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।
বুধবার (৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ২২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
তাদের মধ্যে বরিশাল বিভাগে সাতজন, চট্টগ্রাম বিভাগে পাঁচজন, ঢাকা বিভাগে দুজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে দুজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে তিনজন, ময়মনসিংহ বিভাগে একজন এবং রাজশাহী বিভাগে দুজন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ১৯ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে মোট দুই হাজার ২০৫ জন রোগী ছাড়পত্র পেয়েছেন।
