জলাবদ্ধতা নিরসনে ট্রাফিক পুলিশের শ্যালো মেশিন

আপডেট : ০৯ মে ২০২৪, ০৩:১২

দীর্ঘ তাপদাহ শেষে বৃষ্টির দেখা মিলেছে কিছুদিন হলো। এছাড়া রাজধানীর বিভিন্নস্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা আর এই জলাবদ্ধতার কারণে সড়কে সকাল থেকেই দেখা দেয় তীব্র যানজট। এমন পরিস্থিতিতে সড়কে চলাচল স্বাভাবিক, জনগণের ভোগান্তি ও যানজট নিরসনে শ্যালো মেশিনের মাধ্যমে জলাবদ্ধতা কমাতে উদ্যোগ নেয় রামপুরা জোন ট্রাফিক পুলিশ। 

জানা যায়, ট্রাফিক মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনারের নিজস্ব উদ্যোগে ক্রয়কৃত উক্ত শ্যালো মেশিন দিয়ে মালিবাগ মোড়ের নিকটবর্তী স্থানে জলাবদ্ধতা নিরসনে কাজ করছে। 

ইত্তেফাক/এমএএম