উত্তর ও দক্ষিণ কোরিয়ার নেতাদের নাম গুলিয়ে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বলে অভিহিত করেছেন।
ব্যক্তিগত তহবিল সংগ্রহ করার সময় প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের সমালোচনা করতে গিয়ে কিমের প্রসঙ্গ টানেন বাইডেন। তিনি বলতে চেয়েছিলেন, রিপাবলিকানরা ক্ষমতায় থাকার সময় উত্তর কোরিয়ার নেতাকে ‘প্রেমপত্র’ এবং তাকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।
তবে বাইডেন ভুল করে উত্তর কোরিয়ার জায়গায় দক্ষিণ কোরিয়া বলে ফেলেছেন।
সিলিকন ভ্যালির ভারতীয়-আমেরিকান ধনকুবের বিনোদ খোসলার বাড়িতে বাইডেনের এই তহবিল সংগ্রহ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছিল। ক্যাম্পেইন থেকে দেড় মিলিয়ন ডলারের বেশি ফান্ড সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে।
ক্যাম্পেইনে নিজের প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে রসিকতা করতে ছাড়েননি বাইডেন। কোভিডের সময় ট্রাম্প বলেছিলেন, করোনা থেকে বাঁচার একটি উপায় হলো যার যার শরীরে ব্লিচ বা অ্যালকোহলের মতো জীবাণুনাশক ইনজেকশন করা।
ট্রাম্পের এই মন্তব্য নিয়ে রসিকতা করেছেন বাইডেন। এ নিয়ে দ্বিতীয়বার ট্রাম্পের এই পুরনো মন্তব্য নিয়ে রসিকতা করেছেন তিনি।
তবে বাইডেনের এমন ভুলভাল মন্তব্য করাকে বয়সের দোষ বলেও সমালোচনা করেছেন অনেকে।
গত ফেব্রুয়ারিতে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর নামের সঙ্গে সাবেক প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিটারান্ডের নাম গুলিয়ে ফেলেন বাইডেন। মিটারান্ড প্রায় ৩০ বছর আগেই মারা গেছেন।
একবার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট বলেও সম্বোধন করেছিলেন বাইডেন।
