ম্যাচ জেতানো ইনিংস মাকে উৎসর্গ করলেন বেনেট 

আপডেট : ১২ মে ২০২৪, ১৬:০৫

পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে হারিয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের দেওয়া ১৫৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ব্রায়ান বেনেট ও সিকান্দার রাজার ফিফটিতে ৮ উইকেটের জয় পায় সফরকারীরা। ৪৮ বলে ৭০ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন ব্রায়ান বেনেট। 

ম্যাচ জেতানো এই ইনিংস নিজের মাকে উৎসর্গ করেছেন এই ব্যাটার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন বেনেট। নিজের ইনিংস প্রসঙ্গে তিনি বলেন, 'নিজের পারফরম্যান্সে আমি খুবই খুশি। আজ মা দিবস। আমার এই ইনিংস আমার মায়ের জন্য।'

ব্রায়ান বেনেট। 

শেষ ম্যাচ জিতলেও ৪-১ এ সিরিজ হারায় হতাশ বেনেট। তিনি আরও বলেন, 'চারটি ম্যাচই হেরে গেছি ব্যাপারটা খবই হতাশাজনক, আমরা সেরাটা চেষ্টা করেছি। বোলাররা পুরো সিরিজে ভালো করেছে। ব্যাটিংটা ভালো হয়নি, বিশেষ করে পাওয়ার প্লেতে। শেষ ম্যাচে ঘুরে দাঁড়িয়েছি ব্যাপারটা দারুণ।'   

ইত্তেফাক/জেডএইচ