ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার পদমর্যাদার এক কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
সোমবার ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে তাকে বদলি করা হয়।
অফিস আদেশে বলা হয়, ডিএমপির সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের সহকারী কমিশমার মো. বায়েজীদুর রহমানকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে (ট্রাফিক-মোহাম্মদপুর জোন) বদলি করা হয়েছে।
