একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন প্রসূতি, তিনটির মৃত্যু 

আপডেট : ১৫ মে ২০২৪, ২২:৪০

জামালপুরের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মায়ের একসঙ্গে জন্ম নেওয়া চার সন্তানের তিনটি-ই মারা গেছে। এর আগে বুধবার (১৫ মে) সকাল ৭টার দিকে নোয়ারপাড়া ইউনিয়নের উলিয়া গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী খুশি বেগম তিন ছেলে ও এক মেয়ের জন্ম দেন। 

পরে শিশুদের অবস্থার অবনতি হলে তাদের জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দুপুর ১টার দিকে তিন শিশু মারা যায়। 

মা খুশি বেগম এখন জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আজিজ আহমেদ বলেন, ‘বুধবার সকালে খুশি বেগম স্বাভাবিক ডেলিভারিতে তিন ছেলে, এক মেয়েসহ চার সন্তানের জন্ম দেন। পরে শিশুদের অবস্থার অবনতি হলে তাদের জামালপুর পাঠানো হয়।’  

ইত্তেফাক/ডিডি