রাজশাহী বাগমারা উপজেলার মারিয়া গ্রামের হরংবিলে বিরল জাতের এই প্রথমবারের মোট খয়রা কাস্তেচরা পাখির দেখা মেলে। একটি দুইটি না বেশ কয়েকটি দোল বেঁধে এসেছে। মূলত এদের বসবাস ইউরোপ, এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া, আমেরিকার আটলান্টিক এবং ভারতীয় উপমহাদেশে। বাংলাদেশে কোথাও এদের তেমন একটা দেখা যায়না। তবে, এরা উষ্ণ অঞ্চলে থাকতে পছন্দ করে। ছবিগুলো সোমবার (২০ মে) সাড়ে চারটার দিকে তোলা। ছবি: আজাহার উদ্দিন
