সিরাজগঞ্জের কামারখন্দে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে তাঁত শ্রমিক আমজাদ হোসেন মণ্ডল নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার ঝাঐল ইউনিয়নের তেঘরী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের ছোট ভাই লিটন জানান, শনিবার মধ্য রাতে আমজাদকে ডেকে নেয় উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের তালুকদারপাড়া ভদ্রঘাট গ্রামের আব্দুল হালিম (৬০) সহ আরো কয়েকজন। পরে আমরা বের হয়ে দেখতে পাই আমজাদকে এলোপাতারি কুপিয়ে পালিয়ে যায় হালিমসহ কয়েকজন। পরে গুরুতর আহত অবস্থায় আমজাদকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: দিনাজপুরের ফুলবাড়িতে হরতালের প্রভাব নেই
বিষয়টি নিশ্চিত করে কামারখন্দ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পলাশ চন্দ্র দেব জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/এমআরএম
