ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীমের (আনার) মৃত্যুতে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী আনোয়ারুল আজীমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আনোয়ারুল আজীম দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের মনোনয়নে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন।
