গাইবান্ধায় ১০৩ টাকা ব্যয়ে পুলিশে চাকরি পেল শত তরুণ-তরুণী

আপডেট : ০৭ জুলাই ২০১৯, ১৭:৫৬

মেধা ও যোগ্যতার ভিত্তিতে মাত্র ১০৩ টাকা ব্যয়ে গাইবান্ধা জেলার প্রান্তিক জনগোষ্ঠীর ৯৯ জনসহ ১৪৪ জন তরুণ-তরুণী এবার পুলিশের কনস্টেবল পদে চাকরি পেয়েছে।

পুলিশ কনস্টেবল নিয়োগ উপলক্ষে রবিবার গাইবান্ধা পুলিশ লাইনে অনুষ্ঠিত জেলা পুলিশের মিট দ্যা প্রেস এ পুলিশ সুপার মো. আব্দুল মান্নান মিয়া বিপিএম এ কথা জানান।

এসময় পুলিশ কনস্টেবল পদে চাকরি প্রাপ্ত ১৪৪ জন তরুণ-তরুণীও উপস্থিত ছিল। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (প্রশিক্ষণ) আবু সায়েম প্রধান, সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আনোয়ার হোসেন, ডিআইও ওয়ান আব্দুল লতিফ মিয়া পিপিএম, গাইবান্ধা সদর থানা ওসি খান মো. শাহরিয়ার প্রমুখ।

পুলিশ সুপার বলেন, কোন রকম দুর্নীতি ছাড়া এবারে পুলিশ কনস্টেবলের নিয়োগ সম্পন্ন করবে গাইবান্ধা জেলা পুলিশ।

প্রসঙ্গত. ২৯ জুন পুলিশ কনস্টেবলের নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে প্রথমে শারীরিকভাবে যোগ্য প্রার্থীরা ৩০ জুন লিখিত পরীক্ষায় অংশ গ্রহণ করে। ৩ জুলাই লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের পর মৌখিক পরীক্ষায় অংশ নেয়। 

ইত্তেফাক/জেডএইচ