পাচারকালে ৬ লাখ টাকার সেগুন কাঠ জব্দ

আপডেট : ০৭ জুলাই ২০১৯, ১৯:০৬

কুমিল্লায় অবৈধভাবে পাচারকালে ট্রাক ভর্তি ৬ লাখ মূল্যের সেগুন কাঠ জব্দ করা হয়েছে। বন বিভাগের একটি দল শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার সদর দক্ষিণ উপজেলার চাষাড়া এলাকা থেকে ট্রাক ভর্তি কাঠ জব্দ করে। 
 
জানা যায়, সেগুন কাঠ বোঝাই একটি ট্রাক (চট্ট মেট্রো-ট-১১-৬৮২৬) সুয়াগাজী ফরেস্ট স্টেশনের সামনে দিয়ে ঢাকা অভিমুখে যাচ্ছিল। এ সময় ফরেস্ট স্টেশনের কর্মকর্তারা ট্রাকটি থামানোর সংকেত দিলে চালক দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। পরে কর্মকর্তারা ধাওয়া করলে উপজেলার চাষাড়া এলাকায় যাওয়ার পর চালক ও হেলপার ট্রাকটি রেখে পালিয়ে যায়। 

আরও পড়ুন: কারাগারে দুর্নীতি: সর্ব প্রধান কারারক্ষী বরখাস্ত, ২৬ জন বদলী

সামাজিক বন বিভাগ কুমিল্লার বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম বলেন, তিন ঘনফুট অবৈধ সেগুন কাঠ বোঝাই ট্রাকটি আটক করে মামলা দায়ের করা হয়েছে। গত এক বছরে পাচারকালে ২০ লাখ টাকার সেগুন কাঠ জব্দ করা হয়েছে। 

ইত্তেফাক/অনি