দেশের উপকূল অতিক্রম করছে প্রবল ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্র। বঙ্গোপসাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড়টি রোববার (২৬ মে) রাত ৮টার দিকে উপকূলে আঘাত করে। এই ঝড়ের প্রভাবে গতকাল থেকে আজ সোমবার সকাল ১১টা পর্যন্ত বরিশাল, পটুয়াখালী, সাতক্ষীরা ও ভোলা ও চট্টগ্রামে ৫ জনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। অন্যদিকে মোংলায় ট্রলারডুবিতে নিখোঁজ রয়েছে শিশুসহ দুইজন। ছবি: ফোকাস বাংলা
