এখন পদ্মা নদী শুকিয়ে জেগে উঠেছে বিশাল বিশাল চর। নদী এখন খণ্ড খণ্ড দেখা যাচ্ছে জেগে ওঠা চরে। কোথাও কোথাও পানি থাকলেও বেশিরভাগ জায়গায় জেগেছে চর। সেসব চরে লাগানো হয়েছে বাদাম ও তিল। এখন পুরো চর এলাকায় ধান আর তিলে ভরে আছে পুরো নদী। দেখে বোঝার উপায় নেয় এটি পদ্মা নদী। এই বিশাল চরে বাম্পার ফলন হয়েছে তিলের। বিস্তীর্ণ তিলের ক্ষেতের দুরন্ত ছেলেরা পলিথিনের ঘুড়ি বানিয়ে এভাবেই উড়ায় ও দৌড়ায়। ছবিগুলো রাজশাহী পদ্মা নদী আইবাঁধ এলাকা থেকে তোলা। ছবি: আজাহার উদ্দিন
