রাজশাহী জেলাসহ সারাদেশে প্রচণ্ড রোদ খরাতাপে মানুষের পাশাপাশি পশুপাখিরাও কাহিল হয়ে পড়েছে। তবে, গত দুইদিন ধরে ঝড় বৃষ্টি হলে কিছুটা স্বস্তি ফিরে আসে। এদিকে টানা দুইদিন ঝড় বৃষ্টির পর আজ সকাল থেকে রোদ ওঠার সঙ্গে সঙ্গে তীব্র তাপ আর ভ্যাপসা গরমে মানুষ আবারও দিশেহারা হয়ে পড়েন। তার পাশাপাশি পশু-পাখিরাও। এদিকে রাজশাহী সিএন্ডবি মোড়ের একটি ফার্স্টফুডের দোকানের সৌন্দর্য বর্ধনের জন্য তৈরি করা হয় কলস ও পাত্রের ফোয়ারা। কলস থেকে পানি পড়ছে পাত্রে। সেই পানি দেখে প্রচণ্ড তৃষ্ণা মেটাতে আসে কাক। ছবিগুলো বুধবার (২৯ মে) বেলা ১১টার দিকে তোলা। ছবি: আজাহার উদ্দিন
