বাংলাদেশ-চাইনিজ তাইপে ফিফা প্রীতি ম্যাচ আজ

আপডেট : ৩১ মে ২০২৪, ১২:২০

নারী ফুটবল লিগ শেষ। এবার জাতীয় দলের পালা। জাতীয় নারী ফুটবল আজ ফিফা প্রীতি ম্যাচ খেলবে ঢাকায়। প্রতিপক্ষ চাইনিজ তাইপে। খেলা হবে বসুন্ধরা কিংসের মাঠে পৌনে ৬টায়। চাইনিজ তাইপে দুটি ম্যাচ খেলার জন্য এসেছে। দ্বিতীয়টি খেলবে ৩ জুন। একই মাঠে। দুই ম্যাচই ফিফার আন্তর্জাতিক ফুটবল টায়ার-১ মর্যাদা পাচ্ছে। গত বছর জাতীয় নারী ফুটবল দল সিংগাপুরের বিপক্ষে খেলেছিল ঢাকায়। ৬ মাস পর আবার আন্তর্জাতিক ফুটবলে খেলতে নামছে সাবিনা খাতুনরা। 

আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে চাইনিজ তাইপে বাংলাদেশের চেয়ে ১০০ ধাপ এগিয়ে। যেহেতু সামনে সাফ চ্যাম্পিয়নশিপ রয়েছে তাই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে। ২৩ জন নিয়ে তাইপের বিপক্ষে জাতীয় দল ঘোষণা করা হয়েছে। আগের বার কোচ ছিলেন সাইফুল বারী টিটু। এখন টিটু বাফুফের টেকনিক্যাল ডাইরেক্টর, বাফুফের এলিট একাডেমির ইংলিশ কোচ পিটার বাটলার সাবিনাদের দায়িত্ব পালন করছেন। তার জন্য প্রথম পরীক্ষা আজ। 

দুটি প্রীতি ম্যাচের জন্য ২৩ জনের দল আগেই ঘোষণা করা হয়েছে। যেখানে নতুন মুখ রয়েছে অনূর্ধ্ব-১৯ সাফের সেরা খেলোয়াড় সাগরিকা, গোলরক্ষক ইয়ারজান বেগম, অনূর্ধ্ব-১৬ দলের রয়েছেন মিডফিল্ডার মুনকি আক্তার ও ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতি। ইনজুরির কারণে এবারই প্রথম জাতীয় দল থেকে বাদ পড়েছেন মাঝমাঠের ফুটবলার মারিয়া মান্ডা, এই ফুটবলার লিগের খেলায় চোট পেয়েছিলেন। অনেক দিন ধরেই ইনজুরিতে রয়েছেন কৃষ্ণা রানী সরকার। তিনি এখনও পূর্ণ সুস্থ হতে পারেননি। তাকেও রাখা হয়নি দলে।

চাইনিজ তাইপের বিপক্ষে ঘোষিত বাংলাদেশ দল: 

গোলরক্ষক: রুপনা চাকমা, ইয়ারজান বেগম ও সাথী বিশ্বাস। 

রক্ষণে রয়েছেন: মাসুরা পারভীন, আফঈদা খন্দকার প্রান্তি, শামসুন্নাহার (সিনিয়র), সুরমা জান্নাত, কোয়াতি কিসকু, শিউলি আজিম (সহ-অধিনায়ক), আনাই মগিনি, নিলুফা ইয়াসমিন নিলা। 

মাঝমাঠে খেলবেন: মনিকা চাকমা, স্বপ্না রানী, মুনকি আক্তার, সানজিদা আক্তার, সুমাইয়া মাতসুশিমা, ঋতুপর্ণা চাকমা, শাহেদা আক্তার রিপা।

ইত্তেফাক/জেডএইচ