বর্তমান বাংলাদেশের পরিচিত বৃক্ষ শিলকড়ই বা রেইনট্রি। আনাচে কানাচে ও সড়ক-মহাসড়কের পাশে এ উঁচু বৃক্ষের ছড়ানো ডালপালা আকাশ যেন ঢাকা দিতে চায়। ফলের গাছ নয়, কাঠও তেমন ভালো হয় না। বৃক্ষ গবেষকদের মতে, পরিবেশের জন্য এ গাছ ক্ষতিকর। তবে এ ফুলের সৌন্দর্য মুগ্ধ হওয়ার মতো। হঠাৎ দেখলে রীতিমত অবাক হতে হয়। অনেক দুর থেকে চোখে পড়ে। ছবিগুলো ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ প্রান্ত থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
