সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার তিররাই এলাকায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (৩১ মে) বিকেলে সিলেটস্থ ভারতীয় সহকারী হাইকমিশন ও শ্রী শ্রী মদনমোহন বিদ্যাপীঠের আয়োজনে এই সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মুখ্য বক্তা হিসেবে বক্তব্য দেন ভারতীয় সহকারী হাই-কমিশনার শ্রী চন্দ্রশেখর।
এসময় তিনি বলেন, ভারত-বাংলাদেশের সম্পর্ক সবসময় অটুট থাকবে। এই দুই দেশ অকৃত্রিম বন্ধু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকার, ভারতীয় সহকারী হাই-কমিশনের দ্বিতীয় সচিব শ্রী মানস কুমার মুস্তাফি, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, জেলা আওয়ামী লীগের সদস্য প্রদ্যুৎ কুমার তালুকদার প্রমুখ।
