মা হারালেন মিশেল ওবামা

আপডেট : ০১ জুন ২০২৪, ১৩:৪৯

যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্টলেডি মিশেল ওবামার মা মারিয়ান শিল্ডস রবিনসন আর নেই। তার বয়স হয়েছিল ৮৬ বছর।তার জামাই বারাক ওবামা যখন প্রেসিডেন্ট নির্বাচিত হন, তখন ফার্স্ট ফ্যামিলির সঙ্গে তিনি হোয়াইট হাউসে চলে যান। তার মৃত্যুর খবর ঘোষণা করেছেন মিশেল ওবামা ও পরিবারের অন্য সদস্যরা। 

এক বিবৃতিতে তারা বলেছেন, একজন মারিয়ান রবিনসন ছিলেন এবং থাকবেন। আমাদের এই বেদনার মধ্যে তার জীবনের অসাধারণ উপহার আমাদেরকে বড় করেছে। বিশ্বের প্রায় সব মিডিয়া এ খবর প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, তিনি ছিলেন একজন বিধবা। 

সারাজীবন তিনি শিকাগোতে বসবাস করছিলেন। কিন্তু বারাক ওবামা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তিনি নাতনি মালিয়া ও শাশাকে দেখাশোনার জন্য ২০০৯ সালে এক্সিকিউটিভ ম্যানসন বা হোয়াইট হাউসে চলে যান।

ইত্তেফাক/কেকে