রাজশাহীতে এখনো ভারী বৃষ্টিপাত হয়নি। তবে, পরপর দুইদিন বৃষ্টি হয়েছে। কিছুটা তাপদাহ কমেছে। আকাশে থাকছে হালকা মেঘও। কিন্তু ভ্যাপসা গরম কিছুতেই কমছে না। মানুষেরা রোদে হাঁসফাঁস করছে। তার পাশাপাশি কোকিল পাখি বটগাছের পাতার ছায়ার নিচে বসে হাঁসফাঁস করছে। মাঝেমধ্যে একটু বিশ্রাম নিয়ে সুযোগ বুঝে বটগাছের ফল পুরোটাই খেয়ে নিচ্ছে। ছবিগুলো রাজশাহীর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির আম চত্বর থেকে তোলা। ছবি: আজাহার উদ্দিন
