টি-টোয়েন্টি বিশ্বকাপ 

যুক্তরাষ্ট্রের বিপক্ষে বড় সংগ্রহ কানাডার

আপডেট : ০২ জুন ২০২৪, ০৮:৪৮

পর্দা উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কানাডা। উদ্বোধনী ম্যাচে যুক্তরাষ্ট্রকে বড় লক্ষ্য ছুড়ে দিয়েছে কানাডা। জয়ের জন্য ১৯৫ রান করতে হবে যুক্তরাষ্ট্রকে। 

রোববার (২ জুন) ডলাসে টস জিতে কানাডাকে ব্যাটিংয়ে পাঠায় যুক্তরাষ্ট্র। প্রথমে ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার অ্যারন জনসন ও নাভনিত ঢালিওয়াল। 

উদ্বোধনী জুটিতে ৪৩ রান সংগ্রহ করেন এই দুই ওপেনার। ১৬ বলে ২৩ রান করে জনসন আউট হলেও মারমুখী ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন নাভনিত।

এছাড়াও ফিফটির দেখা পান নিকোলাস ক্রিস্টন। এই দুই ব্যাটারের ফিফিটিতে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে কানাডা।  নাভনিত ৪৪ বলে ৬১ ও ক্রিস্টন ৩১ বলে ৫১ রান করেন। এছাড়া ১৬ বলে ৩২ রানে অপরাজিত থাকেন শ্রেয়াস।                                                                                              

ইত্তেফাক/জেডএইউচ