কুড়িগ্রামে ট্রাকচাপায় যুবলীগ কর্মী নিহত

আপডেট : ০২ জুন ২০২৪, ১০:০৭

কুড়িগ্রাম পৌর শহরে বাজার এলাকায় বালুবাহী ড্রাম্প ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ইসলাম ভুটটু (৪৬) নামের এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। 

শনিবার (১ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের পৌর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত যুবলীগ কর্মী কুড়িগ্রাম পৌর শহরের পুরাতন পোষ্ট অফিস পাড়া এলাকার বাসিন্দা। 

স্থানীয়রা জানায়, চিলমারী থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ডাম্প ট্রাক কুড়িগ্রাম শহরের পৌর বাজার এলাকায় পৌঁছালে কলেজমোড়গামী একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় মোটরসাইকেলে থাকা ভুটটু নামের এক আরোহী ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে যায় কুড়িগ্রাম সদর থানা পুলিশ। 

কুড়িগ্রাম সদর থানার ওসি মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

ইত্তেফাক/এসজেড