মুন্সীগঞ্জে তিন ইউনিয়নে যুবলীগের আংশিক ও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আপডেট : ০৩ জুন ২০২৪, ২৩:৩৬

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা যুবলীগের অন্তর্গত ভাগ্যকুল, বাঘড়া ও বীরতারা ইউনিয়নের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩ জুন) মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার তিন ইউনিয়নের কমিটি ঘোষণা করেন উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ফিরোজ আল মামুন ও সাধারণ সম্পাদক হাজী নেছার উল্লাহ সুজন।

ভাগ্যকুল ইউনিয়নের আংশিক কমিটির সভাপতি আব্দুল গফুর শেখ, সহ-সভাপতি, জানে আলম এবং সাধারণ সম্পাদক মামুন কবির । 

বীরতারা ইউনিয়ন শাখা যুবলীগের আংশিক কমিটির সভাপতি প্রদীপ মণ্ডল ও সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহমেদ মিসু। 

বাঘড়া ইউনিয়নের আংশিক কমিটির সভাপতি মোঃ নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

ইত্তেফাক/এমএএম