বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানাকে দিন-দুপুরে কিডন্যাপ করা হচ্ছে, এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করে ভাইরাল হয়েছে।
হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, লাল রঙের বাথরোব পরে শুটিং সেটে ফোনে কথা বলতে ব্যস্ত আয়ুষ্মান।
হঠাৎ একটি লাল গাড়ি এসে থামে অভিনেতার সামনে। সেই গাড়ি কয়েকজন ব্যক্তি হঠাৎই চড়াও হয় আয়ুষ্মানের উপর। তারপরই অভিনেতাকে গাড়িতে তুলে চম্পট!
অনেকে আবার ভিডিওটি দেখে বেশ চিন্তিত। আবার কেউ বলছেন, আয়ুষ্মানের এই ভিডিও কোনো বিজ্ঞাপনের প্রচার। তবে আয়ুষ্মানের পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত তেমন কোনও মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে জানা যায়, আয়ুষ্মান খুরানার একটি অ্যাকশন-কমেডি ছবির শ্যুট শুরুর কথা ছিল। কিন্তু গরমের দাপটে এই শুটিং পিছিয়েছে। তবে জুলাই মাস থেকেই শ্যুটিং শুরু করবেন। এই ছবিতে অভিনেতার বিপরীতে দেখা যাবে সারা আলি খানকে।
