কোরবানি ঈদ আসলে দেখা যায় দেশি গরু। তাই কয়েক বছর ধরে লক্ষ্য করা যাচ্ছে দেশি গরুর ওপরে চাহিদা মানুষের বেড়েই চলেছে। হাটে ভারতীয় গরু থাকলেও তেমন ক্রেতারা পছন্দ করছেন না। দেশি গরুর ওপরে ক্রেতাদের নজর। রাজশাহী নগরীর সিটি পশু হাটে শত শত গরু আসছে রাজশাহী জেলার বিভিন্ন উপজেলা থেকে। এদিকে পবা উপজেলার চর মাজারিয়া খিদিরপুর, নদীর ওইপার থেকে আসছে দেশি জাতের বিভিন্ন রঙ বেরঙের ষাঁড়। এভাবেই নৌকাতে করে পদ্মা নদী হয়ে রাজশাহী নগরীর তিন নং টি বাঁধে নামছে দেশি গরু। এসব গরু যাচ্ছে সিটি পশু হাটে। ছবি: আজাহার উদ্দিন
