রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৬ 

আপডেট : ১২ জুন ২০২৪, ২২:৫০

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ২৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

বুধবার (১২ জুন) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, আসামিদের কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা, ৪১ গ্রাম হেরোইন, ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ৯৬ ক্যান বিয়ার ও ১০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৭টি মামলা করা হয়েছে।

ইত্তেফাক/ডিডি