পুলিশ ভ্যানে এসে পান-সিগারেটের দোকানে ডাকাতি!

আপডেট : ১৩ জুন ২০২৪, ১৯:৩৩

পুলিশের গাড়িতে করে তিনজন লোক আসলেন। এক পান-সিগারেটের দোকানিকে জবরদস্তি তুললেন সেই গাড়িতে। এরপর সেই দোকানির কাছ থেকে নগদ ১৫ হাজার রুপি এবং প্রায় ৫০ হাজার রুপি মূল্যের সিগারেট ছিনিয়ে নিয়েছেন তারা। 

স্থানীয় সময় ১২ জুন রাত ১১টার দিকে ঘটনাটি ঘটেছে পাকিস্তানের করাচির গুলশান-ই-ইকবাল এলাকায়। এই ঘটনায় ভুক্তভোগী দোকানির অভিযোগের ভিত্তিতে এফআইআর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দোকানী জানায় যে পুলিশের গাড়িতে তাকে বসানো হয়েছিল, যেটির পেছনের গাড়ির শনাক্তকরণ নম্বর (ভিআইএন) ছিল না। 

সম্প্রতি করাচিতে অপরাধ বেড়ে গেছে বলে জানা গেছে। চলতি বছর এই ধরণের অপরাধে করাচিতে অন্তত ৭০ জন ভুক্তভোগী প্রাণ হারিয়েছে।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনদের খুঁজে বের করার চেষ্টা চলছে এবং এই ঘটনায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। 

ইত্তেফাক/এনএন