রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার (১৪ জুন) ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার ভোর ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ১৯১ পিস ইয়াবা, ২০৩ গ্রাম হেরোইন, ৪ কেজি ৭১০ গ্রাম গাঁজা ও ২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৪টি মামলা রুজু হয়েছে।
