ইরানের মিসাইল পরীক্ষা অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটি। ইরানের পক্ষ থেকে রবিবার এই তথ্য জানানো হয়। খবর এনডিটিভির।
ইরানের পক্ষ থেকে বলা হয়, দেশের সামরিক খাতকে আরো মজবুত ও শক্তিশালী করতে তাদের এ কার্যক্রম চলতে থাকবে।
ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবলফাজেল শেকারছি বলেন, 'দেশের প্রতিরক্ষা ও প্রতিবন্ধকতা প্রতিহত করার জন্য মিসাইল পরীক্ষা অব্যাহত থাকবে।'
তিনি আরো বলেন, 'আমাদের মিসাইল পরীক্ষা ও এর সম্প্রসারণ কাজ একসঙ্গে চলবে। এটা আমাদের দেশের জাতীয় নিরাপত্তার একটা অংশ। আর তা করতে আমরা কোন দেশের অনুমতি চাইবো না।
আমেরিকার পক্ষ থেকে বলা হয়, ইরান নতুন করে মিসাইল পরীক্ষা করছে। এব্যাপারে শেকারছি কোন মন্তব্য করেননি।
ইত্তেফাক/এসআর
