খুলনার ডুমুরিয়ায় মোটরসাইকেল ও ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। সোমবার (১৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে খুলনা- সাতক্ষীরা মহাসড়কে চাকুন্দিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হাফেজ নুর ইসলাম (৪৫) ও জাহাঙ্গীর আলম (৩৫)। দুইজনেরই বাড়ি ডুমুরিয়া উপজেলার কুলবাড়িয়া গ্রামে। দুজনের একজন ভ্যান চালক অন্যজন যাত্রী বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া গুরুতর আহত হয়েছে চারজন। তারা হলেন, রুদ্র (২১), শরিফুল ইসলাম (২২), মারুফ (১৬) ও কুদ্দুস (২৫)। আহতদের বাড়ি যশোর জেলার কেশবপুর উপজেলার মজিদপুর গ্রামে বলে জানা গেছে।
ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসা ডা. সুদীপ্ত দেবনাথ হতাহতের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
ডুমুরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার শরিফুল ইসলাম বলেন, সোমবার রাত ৯ টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের চাকুন্দিয়া নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ৬ জন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহতরা খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি, দুর্ভোগে মানুষ
ঈদুল আজহায় কোরবানি হয়েছে ১ কোটি ৪ লাখেরও বেশি গবাদিপশু