উব্ধাখালি নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত

আপডেট : ১৮ জুন ২০২৪, ১৩:৫৫

নেত্রকোনায় আজ মঙ্গলবার ভোর থেকে প্রবল বৃষ্টিতে জেলার প্রধান প্রধান নদী কংশ, সোমেশ্বরী, ধনু, উব্ধাখালি ও মগড়া নদীর পানি বৃদ্ধি পেয়েছে। 

নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারওয়ার জাহান বলেন, কলমাকান্দা উপজেলার উব্ধাখালি নদীর পানি বিপদ সীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে উল্লিখিত নদীর পানি দ্রুত বৃদ্ধি পেলেও এখনো বিপদ সীমার সামান্য নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বর্ষণ অব্যাহত থাকলে সকল নদীর পানি বিপদ সীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

এদিকে পানি বৃদ্ধির কারণে বন্যার সৃষ্টি হলে বন্যার্তদের এলাকা থেকে সরিয়ে বন্যা আশ্রয় কেন্দ্রে নেবার জন্য সকল প্রস্তুতি রাখা আছে বলে জেলা প্রশাসক শাহেদ পারভেজ জানিয়েছেন। এছাড়া হাওর এলাকায় যাত্রীবাহী ট্রলারগুলোকে হাওরের উত্তাল ঢেউয়ে সতর্কতার সাথে চলাচলের জন্য ও নির্দেশ প্রদান করা হয়েছে বলে ও জানান।

ইত্তেফাক/এআই