শুটিং সেটে আহত প্রিয়াঙ্কা চোপড়া

আপডেট : ১৯ জুন ২০২৪, ১৭:২৭

বলিউড-হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া আপতত ‘দ্য ব্লাফ’-এর শুটিংয়ের জন্য অস্ট্রেলিয়ায় রয়েছেন। এ সিনেমারই অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে তিনি আহত হয়েছেন।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকালে, অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ইনস্টাগ্রামে তার আহত হওয়া একটি ছবি শেয়ার করেছেন। সেখানে তার গলায় আঘাতের চিহ্ন স্পষ্ট দেখা গেছে।

নিজের গলায় কাটা দাগের ছবি দিয়ে প্রিয়াঙ্কা লেখেন, ‘পেশাগত প্রতিবন্ধকতা।’ আসলে একটি স্টান্ট করতে গিয়েই আঘাত লাগে তার। তবে আপাতত সুস্থ আছেন অভিনেত্রী।

নারী দস্যুদের গল্প নিয়ে তৈরি ‘দ্য ব্লাফ’ সিনেমায় দস্যুর চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। 

প্রায় বছর দশেক আগে হলিউডে পাড়ি জমান প্রিয়াঙ্কা চোপড়া। ‘দ্য ব্লাফ’ মুক্তি পাবে অ্যামাজন প্রাইম ভিডিওতে।

 

ইত্তেফাক/পিএস