গ্রীসের জাতীয় নির্বাচনে নিউ ডেমোক্রেসি পার্টি বিপুল ভোটে বিজয়ী হয়েছে। প্রায় ৭৫ শতাংশ ভোট গণনার পর এ ফল পরিলক্ষিত হচ্ছে। তাতে ৩৯ দশমিক ৬ শতাংশ ভোট রয়েছে নিউ ডেমোক্রেসি পার্টির দখলে।
দেশটির প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস পরাজয় মেনে নিয়ে টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, ‘ফলাফল নির্ধারিত হয়ে গেছে... তবে আমরা ফিরে আসবো।’
নিউ ডেমোক্রেটিক পার্টির কিরিয়াকোস মিতসোতাকিস গ্রীসের জনগণকে ধন্যবাদ দিয়ে বলেন, ‘সামনে অনেক কঠিন সময়... আমি প্রশংসাসুলভ আচরণের জন্য কাউকে অনুরোধ করবো না। কারণ, তার জন্য সময় নেই আমাদের। স্বচ্ছতা এবং গুণতন্ত্র গ্রীসে ফিরে আসবে এবং আমাদের কণ্ঠস্বর ইউরোপ শুনবে।’
আরও পড়ুন: কালীগঞ্জে ৮টি রেল ক্রসিং খুবই বিপজ্জনক
সোমবার স্থানীয় সময় দুপুর ১টায় কিরিয়াকোস মিতসোতাকিস প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন।
ইত্তেফাক/নূহু

