ডিসনি চ্যানেলের উজ্জ্বলতম তারা ক্যামেরন বয়েস মারা গেছেন। তার বয়স হয়েছিলো ২০। তার পরিবার জানিয়েছে, আচমকা জ্ঞান হারান তিনি, এরপর মারা যান।-খবর বিবিসি
৯ বছর বয়সে হরর ছবি মিররসের মধ্যদিয়ে চলচ্চিত্রে ক্যামেরনের অভিষেক ঘটে। তবে ডিসনি’র ডিসেন্ডেন্টস ও টিভি সিরিয়াল জেসি তাকে খ্যাতির শীর্ষে পৌঁছে দেয়।
তার মৃত্যুতে ডিসনি পরিবার ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নামে। শোকার্ত তার কোটি কোটি ভক্ত।
ডিসনি চ্যানেলের একজন মুখপাত্র বলেন, ক্যামেরন একজন অবিশ্বাস্য মেধাবী শিল্পী ছিলেন। ছোটবেলা থেকেই তিনি তার অসাধারণ প্রতিভা সারাবিশ্বে তুলে ধরতে চেয়েছেন।
ইত্তেফাক/আরকেজি
